Skip to main content

কবিতা- ঈদ এ মিলাদুন্নবীঃ রহমতের আলো

 

ঈদ এ মিলাদুন্নবীঃ রহমতের আলো

কবিঃ রাহিত পারভেজ জয়

আলো ঝরে পৃথিবীজুড়ে, প্রিয় নবীর আগমন,
মানবতার প্রদীপ জ্বলে, শান্তির বাণী পেল প্রাণ।
মোহাম্মদ (সঃ) এসেছেন সত্যের দেখাতে পথ,
ইসলামের পতাকা তুলে, শিখাতে ধৈর্যের পাঠ।

প্রেম, দয়া, ক্ষমা, আর মানবতার শিক্ষা,
তিনি আনলেন দুনিয়াতে, মুছে সব নিরাশা।
অন্যায়কে ভেঙে গড়লেন শান্তির ঐক্য,
নবীর জন্মে আসে ঈমানের শক্তি।

এই দিনেই জগত পায় প্রিয় নবীর মধুর ডাক,
তারই আদর্শে ভরে উঠুক সবার হৃদয়ের বাক।
ঈদ এ মিলাদুন্নবী, হৌক শান্তির ঐক্য,
প্রিয় রাসূলের নামেই জেগে উঠুক এক পথ—এক বাক্য।

Comments